গুচ্ছের বিভাগ পছন্দক্রমসহ ভর্তি আবেদনের সুযোগ আর দু’দিন

১০ জুন ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৫৮ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদনের জন্য আর দু’দিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত এ আবেদন চলবে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন ২৯ মে বিকাল ০৫টা হতে ১২ জুন রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত সম্পন্ন করা যাবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী কোন আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের দুই বিভাগে আসন শূন্য, ডাকা হলো ভর্তিচ্ছুদের

বিশেষায়িত বিষয়সমূহ যেমন- চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম এন্ড মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই। বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসাবে ৩০০ টাকা যুক্ত হবে।

বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9