কুবি ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ আজ

২১ মে ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৭:৫০ AM
কুবি

কুবি © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপের মেধা তালিকা প্রকাশিত হবে আজ বুধবার (২১ মে)। এরপর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত।

গতকাল মঙ্গলবার বিকেলে ভর্তি কমিটি সংক্রান্ত মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা আজ বুধবার প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া তাদের ভর্তি কার্যক্রম চলবে ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত।’

এর আগে প্রথম ধাপের ভর্তির প্রক্রিয়া শেষে দেখা গেছে, তিনটি ইউনিটে মোট ৩৯১টি আসন ফাঁকা রয়েছে। অর্থাৎ প্রথম ধাপে ৬৩৯ শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন ১৯৯ শিক্ষার্থী। 

‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ২৯৭শিক্ষার্থী। এ ছাড়া ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৪৩ শিক্ষার্থী।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ বছর গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬