খুবিতে ভর্তি পরীক্ষার পছন্দক্রম নির্ধারণের সময়সীমা বৃদ্ধি

০৪ মে ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের জন্য পছন্দক্রম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা আগামী ৬ মে (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে তাদের পছন্দ অনুযায়ী ডিসিপ্লিন নির্ধারণ করতে পারবেন। পূর্বঘোষিত সময়সীমার পর কোনোভাবেই অতিরিক্ত সময় দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এদিকে, পছন্দক্রমের ভিত্তিতে চূড়ান্ত ডিসিপ্লিন বরাদ্দের ফলাফল আগামী ৮ মে (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই পছন্দক্রম চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। গত ৩০ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৫ জুলাই ২০২৬
ছাত্রদের ওপর হামলা, ভিডিও করায় সাংবাদিককে পেটাল অটোরিকশা চা…
  • ২৫ জুলাই ২০২৬
বিএনপির তিন এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী কী পদক্ষে…
  • ২৫ জুলাই ২০২৬
বাহাত্তরের সংবিধানই ফ্যাসিবাদ তৈরির ভিত্তি, সুবিচার ছাড়া মব…
  • ২৫ জুলাই ২০২৬
দুপুরে পদত্যাগ, রাতেই নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ
  • ২৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে বাস চাপায় নারীর মৃত্যু
  • ২৫ জুলাই ২০২৬