রাবির ‘সি’ ইউনিটের বিজ্ঞান গ্রুপে প্রথম রোহান-আহনাফ, অ-বিজ্ঞানে হালিমা

০৩ মে ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৮ PM
মো. রোহান রহমান, আহনাফ ফারহান ওহি মোসা. হালিমা খাতুন

মো. রোহান রহমান, আহনাফ ফারহান ওহি মোসা. হালিমা খাতুন © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এ ফল প্রকাশিত হয়। 

এ বছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অ-বিজ্ঞান) পরীক্ষা ‘সি’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. রোহান রহমান। তিনি পরীক্ষায় ৮৯ নাম্বার পেয়েছেন। তার রোল নাম্বার ৭১১১০৬৪১। তার বাবার নাম মো. আনিসুর রহমান। তিনি কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

আরো পড়ুন: রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে

বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন আহনাফ ফারহান ওহি। তিনি পরীক্ষায় ৮৪.৫০ নাম্বার পেয়েছেন। তার রোল নাম্বার ৮১৩১১১২৯। তার বাবার নাম মো. সুজাউল হক। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন। 

অবিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মোসা. হালিমা খাতুন। তিনি পরীক্ষায় ৮০ নাম্বার পেয়েছেন। তার রোল নাম্বার ৯১৭০০১৪৬। তার বাবার নাম মো. ইউসুফ আলী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬