ইবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু 

০২ মে ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
পরীক্ষা দিতে কেন্দ্রে আসছেন ভর্তিচ্ছুরা

পরীক্ষা দিতে কেন্দ্রে আসছেন ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে ৬ হাজার ৯২৪ জন ভর্তিচ্ছুর। 

আজ শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবন, ইবনে সিনা বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন ভবন ও মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে বি ইউনিটের পরীক্ষা শুরু হয় যা চলবে বেলা ১২ টা পর্যন্ত। 

এর আগে সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন সহ প্রশাসনের সদস্যরা ছাত্রসংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে বিশ্ববিদ্যালয় ফটকে হেল্প ডেস্ক বসানো হয়েছে৷ পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে, গুচ্ছের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সকাল থেকেই ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেনছেন। এছাড়াও রিজার্ভ ফোর্স হিসেবে সেনবাহিনীর একটি দল প্রস্তুত রয়েছে। 

ট্যাগ: ইবি
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্…
  • ০৩ নভেম্বর ২০২৬
পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর ৩৮তম বিসিএস শিক্ষা ক্…
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ শর্ত কমানোর আহ্বান আবিদের
  • ০৩ নভেম্বর ২০২৬
সংবিধান সংশোধন কমিটির নামের প্রহসন মানি না: ছাত্রশক্তি
  • ০৩ নভেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ঢাবিতে আবেদ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী না থাকা আরপিওর লঙ্ঘন: টিআই…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950