রাবি ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় ৩ ভুল, নম্বর পাবেন সবাই

১৯ এপ্রিল ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৩ PM
‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা দিয়ে বের হয়ে আসছেন ভর্তিচ্ছুরা

‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা দিয়ে বের হয়ে আসছেন ভর্তিচ্ছুরা © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্নপত্রে তিনটি প্রশ্নে ভুল পাওয়া গিয়েছে। সেট-৩-এর বাংলা অংশে ১৩, ১৬ ও ২৩ নম্বর প্রশ্নে ভুল পাওয়া যায়। এদিকে ভুল প্রমাণিত হলে প্রত্যেক পরীক্ষার্থীকে নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান।

প্রশ্নপত্রে দেখা যায়, ১৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয় ‘দিলদরিয়া কোন সমাস?’ যার সঠিক উত্তর হবে রূপক কর্মধারয় সমাস। কিন্তু প্রশ্নপত্রে প্রদত্ত চারটি অপশনের কোনোটিতেই সঠিক উত্তর দেওয়া নেই।

এরপর ১৬ নম্বর প্রশ্নে ‘আন্না’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়। যেটির সঠিক উত্তর হওয়ার কথা ‘আর+না’। তবে ‘খ’ অপশনে ‘আব+না’ থাকলেও সঠিক উত্তর পাওয়া যায়নি। এদিকে অপশনটি সঠিক উত্তরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ভুল উত্তর করেছেন বলে জানান পরীক্ষার্থীরা।

২৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয় নিচের কোন গুচ্ছ ‘অমোঘ-মহাপ্রাণ’ ধ্বনি। তবে বাংলা ব্যাকরণে অমোঘ-মহাপ্রাণ বলতে কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায় না। এটি হওয়ার কথা ‘অঘোষ মহাপ্রাণ’।

রাবি কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন জানান, প্রশ্নপত্রে কোনো ভুল নেই। সব কটি প্রশ্নে সঠিক উত্তর দেওয়া আছে।

তবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহিদ ইকবাল জানান, প্রশ্নপত্রের এই ৩টি প্রশ্নে ভুল রয়েছে।
পাশাপাশি অমোঘ-মহাপ্রাণ বলে কোনো শব্দ বাংলা ব্যাকরণে পাওয়া যায় না।

রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ভুল হয়ে থাকলে সেটি অনাকাঙ্ক্ষিত। যদি ভুল প্রমাণিত হয়, তাহলে প্রত্যেক পরীক্ষার্থীকে এই ৩টি প্রশ্নের নম্বর প্রদান করা হবে।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬