কুবির ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন প্রদান, কার্যক্রম থেকে শিক্ষককে অব্যাহতি

১৯ এপ্রিল ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৩ PM
কুবি লোগো

কুবি লোগো © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন প্রদানের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহ্বায়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহকে ফলাফল প্রস্তুতকরণ কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন প্রদান এবং অপেশাদারিত্বের অভিযোগে ‘সি’ ইউনিটের আহ্বায়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহকে ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুতকরণ কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

আরো পড়ুন: কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন, ৪০ মিনিট বিলম্ব

এছাড়াও পাশাপাশি আগামী ৫ দিনের মধ্যে অসঙ্গতির কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা প্রদান করার নির্দেশনা দেয়া হয়।

এর আগে এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। চলতি বছর ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়েছেন গড়ে ৪১ জন।

পরীক্ষার্থীদের অভিযোগ, ‘সি’ ইউনিটের পরীক্ষায় প্রথমে বিভাগ পরিবর্তনের ইংরেজি প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়। যে কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে পরীক্ষা শুরু হয়।

মাদ্রাসার ৯ শিক্ষকের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু অধিদপ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ প্রাইভেট ও…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬