শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রশ্নপত্র দেখুন এখানে

১৯ এপ্রিল ২০২৫, ১১:২১ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এদিন বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়েছেন গড়ে ৪১ জন।

এর আগে ভর্তি পরীক্ষা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছি। ভর্তি পরীক্ষা ঘিরে এরইমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবেন।

আরো পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু

শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা তুলে ধরে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে কেন্দ্রের ভেতর সব পরীক্ষার্থীর কান, চোখ, মুখমণ্ডল ইত্যাদি চেক করা হবে। কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে প্রবেশ করতে পারবে। তবে হলে ঢুকা যাবে ৩০ মিনিট আগে থেকে।

পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের পরে কোনো পরীক্ষার্থী আর কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ক্যালকুলেটর, ফোন, ঘড়ি কিংবা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষায় বসতে পারবে না শিক্ষার্থীরা। তবে হলে ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি থাকলেও তা হলের নির্দিষ্ট একটি কর্নারে জমা দিতে হবে।

প্রশ্নপত্র দেখুন-

 

 

 

 

গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬