রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের সময় জানা গেল

০৮ এপ্রিল ২০২৫, ১০:৩০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের প্রবেশপত্র আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে ডাউনলোড করা যাবে। এ প্রক্রিয়া চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। সোমবার (৭ এপ্রিল) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। 

মনোনিত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যারা ইতোপূর্বে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাদের ক্ষেত্রে নতুন করে আবার ডাউনলোড না করলেও চলবে। তবে তাদের প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্রসহ ভবনের নাম লেখা থাকবে না। ফলে তারা পরীক্ষা দেওয়ার আগে কোন ভবনে পরীক্ষা দিতে হবে, সেটা জেনে নিলেই হবে। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার থেকে এসএমএস’র মাধ্যমে পরীক্ষার কেন্দ্র ও ভবনের জানিয়ে দেওয়া হবে। আবার ওয়েবসাইটে লগইন করেও শিক্ষার্থীরা দেখতে পারবেন অথবা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়েও পরীক্ষা নির্দেশিকা সংবলিত নোটিশে তাদের রোল অনুযায়ী দেখে নিতে পারবেন কোন ভবনে পরীক্ষা দিতে হবে। তবে কেউ ইচ্ছে করলে প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করতেও পারবেন। 

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে শুধু ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে, যা চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। 

জানা গেছে, প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুটি প্রবেশপত্র দেওয়া হবে। একটায় লেখা থাকবে University Copy এবং অন্যটিতে Candidate Copy। কোনো শিক্ষার্থী যদি দুটো ইউনিটে পরীক্ষা দেন, তাহলে তাকে চারটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আর তিনটি ইউনিটে হলে মোট ছয়টি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে সিগনেচার রয়েছে সেটা হুবুহু দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় সব প্রবেশপত্র আনতে হবে। কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক প্রবেশপত্রে সিগনেচার দিয়ে University Copy জমা নেবে এবং Candidate Copy ফেরত দেবে। রাবিতে চান্স পাওয়ার পর এই Candidate Copy ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে Candidate Copy সাথে আনতে হবে।

আরো পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশপত্র ডাউনলোড ১০ এপ্রিলের মধ্যে

প্রাপ্ত তথ্য মতে, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। 

প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence