জবির ‘সি’ ইউনিটে প্রথম ফাতেমা জিন্নাত মিহা

২৫ মার্চ ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM
ফাতেমা জিন্নাত মিহা

ফাতেমা জিন্নাত মিহা © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফাতেমা জিন্নাত মিহা। তিনি তৃতীয় শিফটে পরীক্ষা দিয়ে ৮৬ নম্বর অর্জন করেছেন, যা সকল শিফটের মধ্যে সর্বোচ্চ। মিহার স্বপ্ন কর্পোরেট সেক্টরে একজন দক্ষ ম্যানেজার হওয়া।   

মঙ্গলবার (২৫ মার্চ) মুঠোফোনে নিজের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, ‘ফিন্যান্স বিভাগে পড়াশোনা করে ভবিষ্যতে কর্পোরেট সেক্টরে একজন দক্ষ ম্যানেজার হতে চাই।’ এই অর্জনের পেছনে বাবা-মায়ের উৎসাহ ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি। 

মিহা আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও তিনি সফলতা পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাণিজ্য শাখায় তিনি ১০৪তম স্থান অর্জন করেছেন এবং সেখানে অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ ছাড়া, তিনি ঢাবির ‘সি’ ইউনিটের পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন, যার ফলাফল এখনো প্রকাশ হয়নি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় মিহা বহুনির্বাচনীতে ১৮, লিখিত অংশে ৪০ এবং এসএসসি-এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২৮ নম্বর অর্জন করেছেন, যা তাকে প্রথম স্থান অর্জনে এগিয়ে রেখেছে।  

মিহা পুরান ঢাকার গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার স্থানীয় বাসিন্দা। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা মিহা সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। বাবা মো. মনির হোসেন ও মা লাবনি আক্তারের তিন সন্তানের মধ্যে তিনি বড়।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬