চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাসের হার ২০ শতাংশ

১৬ মার্চ ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২০ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী। 

আজ রবিবার (১৬ মার্চ) রাত দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। এতে পাস করেছেন ১২ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থী। অনুত্তীর্ণের হার ৭৯ দশমিক ৭৬ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান। 

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীন আসন রয়েছে ১ হাজার ২২১টি। এর বিপরীতে আবেন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। তবে তিনটি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু

প্রসঙ্গত, গত শনিবার (৮ মার্চ) তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আগামী ২২ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘ডি-১’ উপইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তিযুদ্ধ

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬