ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু

১৬ মার্চ ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) থেকে পরীক্ষার আবেদন করা যাবে, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রতি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। এই ইউনিটে প্রাথমিক আবেদন ফি বাবদ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

এই ইউনিটে মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের জিপিএ থেকে ৪০ নম্বর থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আবেদনকারীকে অবশ্যই ২০২৩ অথবা ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক/ সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সনে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্তপূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যলয়ে প্রচলিত বিদেশি শিক্ষার্থী ভর্তির নীতিমালা (Foreign Students Admission Ordinance) অনুযায়ী ওই ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

কেমন ছিল এমপিওভুক্ত শিক্ষকদের ৮ম পে স্কেলের পরিপত্র
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে এফিডেভিট, বাবা-ছেলের ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি, আবেদন শুধু নারীদের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬