রাবি ভর্তিচ্ছুদের এক বিভাগের আসন অন্য বিভাগে, ডাকা হলো জরুরি সভা

০৫ মার্চ ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
রাবি ভর্তি পারীক্ষা

রাবি ভর্তি পারীক্ষা © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন বণ্টনে দুর্ভোগ বেড়েছে রাজশাহী, রংপুর ও খুলনার অঞ্চলের শিক্ষার্থীদের। এক বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে। ফলে তাদের ভোগান্তি কীভাবে কমানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) জরুরি ভিত্তিতে ভর্তি উপকমিটির মিটিং আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার অঞ্চল ভিত্তিক আসন বিন্যাস নিয়ে পরীক্ষার্থীদের একটি অংশ ও তাদের অভিভাকদের উদ্বেগের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। 

আরো বলা হয়েছে, পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভর্তি কমিটির সভায় শুধুমাত্র এক শিফটে নির্ধারিত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকায় মোট ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

‘এক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়েছে, যেখানে কিছু প্রতিষ্ঠানে আসনসংখ্যা কম, অথচ সেখানে আবেদনকারীর সংখ্যা বেশি। আবার যেখানে আসনসংখ্যা বেশি, সেখানে আবেদনকারীর সংখ্যা কম। ফলে মেধার ভিত্তিতে আসন বিন্যাস করায় কিছু পরীক্ষার্থীর আসন তাদের প্রদত্ত পছন্দক্রম অনুসারে অন্য শহরে পড়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এটি নিশ্চিত করে বলা যাচ্ছে যে, ভর্তি কমিটি এবং উপকমিটির গৃহীত নীতি অনুসারে যথাযথভাবে আসন বণ্টন হয়েছে। এরপরেও পরীক্ষার্থীদের একটি অংশের জন্য সমস্যা তৈরি হওয়ায় বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল জরুরি ভিত্তিতে ভর্তি উপকমিটির সভা আহ্বান করেছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক…
  • ১৭ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ জুন ২০২৬
মেসিকে নিয়ে স্কালোনি—‘ও যেদিন আর খেলবে না, সেদিন আমরা ওকে …
  • ১৭ জুন ২০২৬
প্রথম ম্যাচেই বিশ্বকাপে রেকর্ডের পাতা ওলটপালট করে দিলেন মেসি
  • ১৭ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন ক্যাম্পেইন আনল অপো, থাকছে আকর্ষণীয়…
  • ১৭ জুন ২০২৬
পটুয়াখালীতে ইউপি কার্যালয়ে তালা, উদ্যোক্তাকে মারধরের অভিযোগ
  • ১৭ জুন ২০২৬
×