কালো ফেস মাস্ক পরে কেন খেলছেন জিদানের ছেলে লুকা

১৭ জুন ২০২৬, ১১:২০ AM
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে গোলরক্ষক লুকা জিদান

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে গোলরক্ষক লুকা জিদান © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার হয়ে মাঠে নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন গোলরক্ষক লুকা জিদান। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকাকে অনেকেই খেয়াল করেছেন বিশেষ একটি কালো ফেস মাস্ক পরে খেলতে দেখা যাচ্ছে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

২৮ বছর বয়সী লুকা জিদান গত বছর আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবায়নের পথ তার জন্য কিছুদিন আগে পর্যন্ত অনিশ্চিত ছিল।

চলতি বছরের এপ্রিল মাসে আলমেরিয়ার বিপক্ষে একটি ম্যাচে ভয়াবহ সংঘর্ষে মুখে গুরুতর আঘাত পান লুকা। সেই ঘটনায় তার চোয়াল ও থুতনির হাড় ভেঙে যায় এবং তিনি কনকাশনেও (মাথায় আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হন। এরপর তাকে অস্ত্রোপচার করাতে হয় এবং মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হয়।

আরও পড়ুন: মেসির হ্যাটট্রিক জাদুতে উড়ে গেল আলজেরিয়া

দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সুস্থ হয়ে বিশ্বকাপ দলে জায়গা পেলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনো তাকে বিশেষ সুরক্ষা নিতে হচ্ছে। এজন্যই মাঠে নামার সময় তিনি কালো রঙের শক্ত ফেস মাস্ক ব্যবহার করছেন, যা মুখমণ্ডলকে অতিরিক্ত আঘাত থেকে রক্ষা করে।

বিশ্বকাপ শুরুর আগে নিজের শারীরিক অবস্থার বিষয়ে লুকা বলেছিলেন, ‘আমি এখন ভালো আছি, আর কোনো ব্যথা নেই। অস্ত্রোপচার সফল হয়েছে। পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে। দুই সপ্তাহ আগে আবার মাঠে অনুশীলন শুরু করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’

ফ্রান্সের বয়সভিত্তিক বিভিন্ন দলে খেললেও বাবার মতো সিনিয়র জাতীয় দলে জায়গা পাননি লুকা জিদান। পরে পারিবারিক যোগ্যতার ভিত্তিতে তিনি আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তার দাদা-দাদি ছিলেন আলজেরিয়ান। মায়ের সূত্রে তার স্পেনের প্রতিনিধিত্ব করার সুযোগও ছিল।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9