জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, আসন প্রতি লড়বেন ৩৯ ভর্তিচ্ছু

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। এবারের পরীক্ষায় ৫২০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ হাজার ১১২ শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ৩৯ ভর্তিচ্ছু। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার বলেন, ‘ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।’

আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে। 

উচ্চতর শিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিবারের মতো এবারও হাজারো শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসনের জন্য প্রতিযোগিতায় নামছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার এই লড়াইয়ে সফল হতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে হবে।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬