রাবিতে ভর্তির দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদন আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে ইউনিটগুলোর নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর কোটা পূরণ না হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন নেওয়া হচ্ছে।

চূড়ান্ত আবেদনের দ্বিতীয় পর্যায়ের সিলেকশনে নির্বাচিতদের সর্বনিম্ন জিপিএ কত, তা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ হবে ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৪০, মানবিক ৪.২৭ এবং ব্যবসায় শিক্ষা ৩.৭৯। 

‘বি’ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সবাই চূড়ান্ত আবেদন করতে পারবে। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৫৯, মানবিক ৪.৯৩ এবং ব্যবসায় শিক্ষা ৪.৮৮। ৯২ হাজার আবেদনকারী পূর্ণ না হওয়া সাপেক্ষে তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। 

যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীকালে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীরা আজ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। 

আরো পড়ুন: চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দ্বিতীয় দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী ধাপে আবেদন করা যাবে। তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এর আগে গত ১১ ফেব্রুয়ারি সকালে প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়।

প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ছিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৪.৫০ এবং ব্যবসায় শিক্ষা ৪.২৯। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬