প্রায় দেড়শ আসন বাড়াল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রায় দেড়শ আসন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সিকৃবির কেন্দ্রীয় অডিটরিয়ামে একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সিকৃবির স্নাতক লেভেল-১ সেমিস্টার-১-এর আসনসংখ্যা ৪৩১ থেকে বৃদ্ধি করে ৫৮০ আসনে উন্নীত করা হয়েছে। এ ছাড়া একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্র-ছাত্রীদের যেসব দাবি আটকে ছিল, এর মধ্যে যৌক্তিক দাবিগুলো অনুমোদনসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে সভায় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গণিসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগের সহযোগী অধ্যাপকেরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব সিকৃবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।

সভাপতির বক্তব্যে ড. মো. আলিমুল ইসলাম সিকৃবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9