জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এই ইউনিটে ৩১ হাজার ৬৬৮ শিক্ষার্থী পাস করেছেন।

জানা গেছে, ‘ডি’ ইউনিটে নারী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন ৩৯ হাজার ৯৬৮ জন। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। মোট পাস করেছেন ১৭ হাজার ৬৬৪ জন। এই ইউনিটে নারী ভর্তিচ্ছুদের গড়ে পাসের হার ৪৪.২২ শতাংশ। আর ছেলে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ৩৩ হাজার ৬৪৯ জন। এর মধ্যে ৫০ জন শিক্ষার্থীর উত্তরপত্র বালিত হয়েছে এবং পাস করেছেন মোট ১৪ হাজার ৪ জন। এই ইউনিটে ছেলে শিক্ষার্থীদের পাসের হার মোট ৪১.৭০ শতাংশ। 

‘ডি’ ইউনিটে নারী শিক্ষার্থীদের পাঁচ শিফটে ও ছেলেদের চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে ছাত্রীদের মোট আসন ১৫৫টি ও ছাত্রদের ১৫৫টি।

এর আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট ৮৫ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে আইবিএ-জেইউর পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭২ শতাংশ। 

এদিকে জাবি ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের মত আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরু হয়েছে। মোট পাঁচটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬