নার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন আবেদনের শর্তাবলি

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
নার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

নার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ © প্রতীকী ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নার্সিং ভর্তিচ্ছুকদের আবেদন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে ১২ মার্চ (বুধবার) রাত ১১.৫৯টা পর্যন্ত। অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) রাত ১১.৫৯ পর্যন্ত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব হালিমা আক্তার স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে। নোটিশে আরও বলা হয়েছে, অনলাইন প্রবেশ পত্র ডাউনলোড শুরু হবে ১৫ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার, সকাল দুপুর ১২.০০)। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল (শুক্রবার, সকাল ১০-১১ টা পর্যন্ত)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

আবেদনের শর্তাবলি
প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি/সমমান এবং ২০২০, ২০২১  অথবা ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই ৩ বছরের অধিক হতে পারবে না। 

ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে।

আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০% পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবেন। 

এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেবে এসএসসি উত্তীর্ণদের, আব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, ব্যাখ্যা দিল পুলিশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬