জাবিতে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু, আগের সর্বোচ্চ উপস্থিতি ৮৫ শতাংশ

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
জাবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

জাবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। আজ প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিসনেজ স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম শিফটে নারী ও দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগের দু’দিনের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ উপস্থিতি ছিল ৮৫ দশমিক ৩৩ শতাংশ। আজ ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) মোট ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ১৮১ জন শিক্ষার্থী। এতে দেখা যায়, আসনপ্রতি প্রায় ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন।

পরবর্তী তিন শিফটে অর্থাৎ বেলা ১১টা ৫০ মিনিট থেকে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি) ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট ৪২৬টি আসনের বিপরীতে ৭৩ হাজার ১৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪৬ হাজার ৮৩৩ জন এবং নারী শিক্ষার্থী ২৬ হাজার ৩২৮ জন আবেদন করেছেন।

আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু আজ

এই ইউনিটে আসনপ্রতি লড়বেন প্রায় ১৭২ জন শিক্ষার্থী। এর আগের দুই দিনে ‘ডি’ ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ( আইবিএ-জেইউ) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে আইবিএ-জেইউ-এর পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭২ শতাংশ।

রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ২৭ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমি…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬