কুবি ভর্তি পরীক্ষার জিপিএ নম্বর নিয়ে নতুন সিদ্ধান্ত

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বর কমানো হয়েছে। মোট জিপিএ নম্বর ৫০ থেকে ৩০ নম্বর কমিয়ে ২০ রাখা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বর্তমানে জিপিএ ২০ নম্বর এবং ১০০ নম্বরের পরীক্ষাসহ মোট ১২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির মানবণ্টন থেকে জানা গেছে, ভর্তিচ্ছুদের এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত (চতুর্থ বিষয়সহ) জিপিএ-কে ২ দিয়ে গুণ ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে গুন করে মোট ২০ নম্বর নির্ধারিত হবে। ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। দুটি যোগ করে ১২০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধাতালিকা তৈরি করা হবে।

আরো পড়ুন: রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘প্রথমে আমরা জিপিএ মার্কটা বেশি রেখেছিলাম। ফলে দেখা গেল যে শিক্ষার্থী যদি শুধু জিপিএতে ৫০ পেয়ে যায়, তাহলে ভর্তি পরীক্ষায় তেমন একটা প্রভাব ফেলছে না। পরবর্তীতে আমরা আলোচনা করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে আমাদের জিপিএ নম্বর কমিয়েছি।’

এর আগে, প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ১৫০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে গত ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বর কমানো এবং পোষ্য কোটা সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬