জাবির ভর্তি পরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষ বাস, সমন্বয়ে পুলিশও

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
জাবির ভর্তি পরীক্ষা উপেলক্ষে চালু করা বিশেষ বাস

জাবির ভর্তি পরীক্ষা উপেলক্ষে চালু করা বিশেষ বাস © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে পুলিশ। এ ছাড়া যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতি ঘন্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করে যাচ্ছে।’

আরো পড়ুন: জাবির দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়াই ২৪৫ শিক্ষার্থীর

তিনি বলেন, ক্যাম্পাসে  মোটরসাইকেল আনার অনুমতি দেওয়া হচ্ছে না। গাড়ি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এ কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত শিক্ষক) অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভোগান্তি কমাতে প্রতি ঘন্টায় ঢাকার আসাদগেট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। এই বিশেষ সেবা ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত চলবে।

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা…
  • ২৭ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার, টু-স্টেপ ভেরিফিকেশনে এ…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় ছিল না আগাম সতর্কতা, মৃতের সংখ্যা বেড়ে…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির মহাসচিবের সঙ্গে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা ঢাবি শ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক বিএনপি নেতাকে বহি…
  • ২৭ আগস্ট ২০২৬