প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালো বুয়েট

২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
বুয়েট

বুয়েট © লোগো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার ফল আগামী ৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখা যাবে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২১ হাজার ৮৫৬ জন ভর্তিচ্ছু। এ পরীক্ষায় আবেদন করেও অনুপস্থিত ছিলেন দুই হাজার ৩৫৫ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট আসন রয়েছে- ১৩০৯টি। প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৪ ফেব্রুয়ারি। 

মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।

জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ
  • ২৭ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের বৈঠক
  • ২৭ জুলাই ২০২৬
মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষের চলতি দায়িত্ব পেলেন ফরহান…
  • ২৭ জুলাই ২০২৬
বিদেশি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার
  • ২৭ জুলাই ২০২৬
সীমান্ত ব্যাংকে চাকরি, আবেদন ৩ আগস্ট পর্যন্ত
  • ২৭ জুলাই ২০২৬
লাইসেন্স ফিরে পেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল
  • ২৭ জুলাই ২০২৬