মেডিকেলে ভর্তির সুযোগ আরিফার, খরচ জোগাতে দুশ্চিন্তায় ভ্যানচালক বাবা

২২ জানুয়ারি ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
আরিফা আক্তার

আরিফা আক্তার © টিডিসি সম্পাদিত

বাবা ভ্যানচালক। মা সেলাই মেশিনে কাজ করে কোনোমতে সংসার চালান। অভাবের সংসার। তবুও সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করে করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন বাবা-মা। মেয়ে আরিফা আক্তারের মেডিকেলে ভর্তির প্রস্তুতি কোচিং ও পড়ালেখার খরচ জোগাতে এনজিওর ঋণ এবং মায়ের কিছু গহনা বন্ধক রাখতে হয়। মেয়ে আরিফাও কঠোর পরিশ্রম আর পরিবারের সহযোগিতায় সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। পেয়েছেন বরিশাল সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ।  

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের দরিদ্র ভ্যানচালক শেখ আসাদুজ্জামানের বড় মেয়ে আরিফা। আরিফা মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় আনন্দিত বাবা-মা। তবে অর্থাভাবে মেয়ের মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভ্যানচালক বাবা। 
আরিফার মেডিকেলে ভর্তির সহযোগিতায় কেউ এগিয়ে না আসলে আরিফার চিকিৎসক হওয়ার স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে যাবে। 

বাবা-মায়ের চরম দারিদ্রতার মধ্যে বেড়ে উঠা আরিফা আক্তারের। অদম্য মেধার কারণেই পারিবারিক প্রতিকূলতার মধ্যেও পড়াশুনায় সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ট্যালেন্টপুলে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি অর্জন করেছে। ছোট বেলা থেকেই  লেখাপড়ায় প্রচণ্ড আগ্রহ ও কঠোর পরিশ্রমে আরিফা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। তবে ভর্তির সহযোগিতায় কেউ এগিয়ে না আসলে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে যাবে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬