চবিতে ভর্তি: সংশোধনী ফি জমা ও তথ্য সংশোধন ২৬ জানুয়ারি পর্যন্ত

২১ জানুয়ারি ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া সোমবার (২০ জানুয়ারি) শেষ হয়েছে। তবে আবেদনকারীরা প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সংশোধন ফি’র ৩০০ টাকা ২৬ জানুয়ারি পর্যন্ত দিতে পারবেন। এ সময়ের মধ্যে তথ্যও সংশোধন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, আবেদনকারীরা রকেট অ্যাপস এর মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সংশোধন ফি (৩০০ টাকা) ২৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে পারবেন। প্রোফাইলের তথ্যও সংশোধন করতে পারবেন। ওয়েবসাইটে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে এ ফি দেওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়ানো হয়। আর আবেদন শুরু হয়েছিল গত ৩ জানুয়ারি। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

আরো পড়ুন: চবির ভর্তিতে প্রত্যেক বিভাগে থাকছে পোষ্য কোটা, পুরোপুরি বাতিলে কমিটি

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, এবার কোটাধারীদের পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। গত বছর ছিল ৩৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে  (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে।

আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬