মেডিকেলে মেধা তালিকায় সেরা দশ যারা

১৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ

মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সরকারি মেডিকেলে উত্তীর্ণ হয়েছেন ৫৩৭২ জন। এতে আবেদন করেছিলেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। তীব্র এ প্রতিযোগিতায় জাতীয় মেধায় শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করা হল।

সেরা দশ হলেন যারা—প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। তার প্রাপ্ত নম্বর ৯০.৭৫। দ্বিতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম কলেজের  মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর ৯০.৫০।

তৃতীয় স্থান অধিকার করেছেন শেখ আব্দুল ওহাব মডেল কলেজের শেখ তাসনিম ফেরদাউস। তিনি পেয়েছেন ৮৯.৫০ নম্বর। চতুর্থ স্থান অর্জন করেছেন দিনাজপুর সরকারি কলেজের মো. আবুল ফাইয়াজ।

মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছেন হলিক্রস কলেজের সুমাইয়া জাহান। ষষ্ঠ স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মো. আফতাব আহমেদ জয়। সপ্তম স্থান অধিকার করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের মো. মারহামাতুল করিম।

অষ্টম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মো. ফাইজুর রহমান। নবম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের তাসনিমা তাবাসসুম এবং দশম স্থান অধিকার করেছেন পুলিশ লাইনস কলেজ, রংপুরের এস এম মুনতাসীর মোস্তাফিস।

এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার পর এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লক্ষ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।

চুয়েটের নতুন উপাচার্য কুয়েট অধ্যাপক ড. শেখ শরীফুল আলম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির চিন্তা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের মা মনে করছেন ছেলে হত্যার নেপথ্যের কারণ দুটি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস-জুতা-ব্যাগ, কোন বিভাগে কবে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬