ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে কাল

১৯ জানুয়ারি ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ডেন্টাল ভর্তি পরীক্ষা

ডেন্টাল ভর্তি পরীক্ষা © প্রতীকী ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি)। গত ২৯ ডিসেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হয়। এবার সেকেন্ড টাইম ভর্তিচ্ছুদের দুই পদ্ধতিতে ৩ ও ৬ নম্বর কর্তন করা হবে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৪ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি/এ-লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/ও-লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

প্রার্থীকে এসএসসি/ও-লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/এ-লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি/ও-লেভেল/সমমান এবং এইচএসসি/এ-লেভেল/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ও-লেভেল/সমমান এবং এইচএসসি/এ-লেভেল/সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। সকলের জন্যে এইচএসসি। এ-লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

লিখিত ভর্তি পরীক্ষা: লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন, জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তজাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময়কাল এক ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ১ নম্বর প্রদান করা হবে।

কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তিও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

এসএসসি/ও-লেভেল/সমমান ও এইচএসসি/এ-লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এসএসসি/ও লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুণ=৫০ নম্বর (সর্বোচ্চ) এইচএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুণ =৫০ নম্বর (সর্বোচ্চ)।

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/ও-লেভেল/সমমান এবং এইচএসসি/এ-লেভেল/সমমান পরীক্ষার ডিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণায়ন করা হবে।

আবেদন করবেন যেভাবে
আবেদনকারীদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফরম পূরণের নিয়ম ও ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে। 

দ্বিতীয়বার ভর্তিচ্ছুকদের কত নম্বর কাটা
পূর্ববর্তী বছরের (২০২৩ সালে) এইচএসসি/এ-লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ এবং পূর্ববর্তী বছরের (২০২৩-২৪) শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৬ নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তির ফল প্রকাশ কবে, জানা যাবে দুপুরে

বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরু: ২৯ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টা

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট।

অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: ২১ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট।

প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করার তারিখ: ২৩ ফেব্রুয়ারি (রবিবার) হতে ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

ভর্তি পরীক্ষার তারিখ: ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রতিবন্ধী ক্রিকেটার হওয়ার পথে ইবি শিক্ষার্থী আজাহার
  • ১৩ মার্চ ২০২৬
খুবির শোক দিবস: কটকা ট্রাজেডিতে প্রাণ হারানো শিক্ষার্থীদের …
  • ১৩ মার্চ ২০২৬
সামাজিক বিনির্মানে, সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের বলিষ্ঠ ভ…
  • ১৩ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে অশিক্ষিত? ভবিষ্যতের জন্য বিপজ্…
  • ১৩ মার্চ ২০২৬
মঙ্গলবার পর্যন্ত সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৩ মার্চ ২০২৬
ইতিকাফে নবীজির আদর্শ: নির্জনে ইবাদত, আত্মশুদ্ধি ও লাইলাতুল …
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081