জাবির ভর্তি আবেদনের সুযোগ আর দু’দিন

১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদনের জন্য আর দু’দিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এ প্রক্রিয়া শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গত ২ জানুয়ারি আবেদন শুরু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে ju-admission.org প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতীত) অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন: চবির ভর্তি আবেদনের সুযোগ আর দু’দিন

অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে ফি দেওয়া যাবে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৭০০ টাকা এবং ই-ইউনিটের জন্য ৬০০ টাকা দিতে হবে। সি-১ ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ প্রতিটির জন্য ৫০০ টাকা।

আবেদন ফি’র সাথে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে দিতে হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচিসহ বিস্তারিত তথ্য ju-admission.org ওয়েবসাইটে জানা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence