৯ বিশ্ববিদ্যালয়ই থাকছে কৃষি গুচ্ছে, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা

ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা © টিডিসি ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষেও ৯ বিশ্ববিদ্যালয় নিয়েই হবে কৃষি গুচ্ছের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। আগামী ১২ এপ্রিল (শনিবার) তারিখ অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বাকৃবির উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে ভর্তি পরীক্ষার দিনক্ষণের বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ, বাকৃবি' ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং ভর্তি পরীক্ষাসংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা।

মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১% এবং উপজাতি/পার্বত্য অঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১%— এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ টাকা। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে https://acas.edu.bd পাওয়া যাবে।

কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence