ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রশ্ন দেখুন এখানে 

০৪ জানুয়ারি ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ঢাবি

ঢাবি © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ ‌শিক্ষাবর্ষে আন্ডারগ্ৰ্যাজুয়েট প্রোগ্ৰামের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। ৩টি ইউনিটের পরীক্ষা ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও চারুকলা অনুষদের পরীক্ষা শুধুমাত্র ঢাবি ক্যাম্পাসেই হয়েছে। 

এবছর চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ হাজার ৯৩টি। আসন প্রতি লড়ছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু। সকাল সাড়ে ১১টায় চারুকলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এদিন সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষার কেন্দ্রের সামনে। ঢাবি ক্যাম্পাস ব্যতীত অন্য কোন বিভাগের চারুকলা অনুষদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না থাকায় সারা দেশের শিক্ষার্থীকে ঢাবি ক্যাম্পাসেই এসে পরীক্ষা দিতে হয়েছে।

সাকিব হাসান নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, আমার বাসা অনেক দূরে হ‌ওয়ায় আমাকে গতকাল‌ই ঢাকায় আসতে হয়েছে। এখানে এক আত্মীয়ের বাসায় ছিলাম। অন্যান্য ইউনিটের মতো যদি ৮ বিভাগেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতো তাহলে আরো ভালো হতো। 

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার দিনাজপুরে যাচ্ছেন প্র…
  • ১৪ মার্চ ২০২৬
তসবিহ হাতে ইতিকাফ থাকা অবস্থায় মারা গেলেন এক মুসল্লি
  • ১৪ মার্চ ২০২৬
অখ্যাত প্রতিষ্ঠান থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য: এক আ…
  • ১৪ মার্চ ২০২৬
মশা নিধন কার্যক্রমে নিজের ‘সম্মানী ভাতা’ দেওয়ার ঘোষণা এমপির
  • ১৪ মার্চ ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081