রুয়েটে স্নাতক ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ শনিবার (৪ জানুয়ারি)। এদিন সকাল ১০টায় প্রাক-নির্বাচনী পরীক্ষার আবেদন শুরু হবে। আগামী ১৪ জানুয়ারি শেষ হবে এ প্রক্রিয়া। গত ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বি. এস. সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

আরো পড়ুন: শীর্ষস্থানীয় তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হচ্ছে রোববার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।

প্রাক-নির্বাচনী পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

779742a3-e6e1-444c-befe-0fa37cc95520

বিএনপির আরেক প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএনপির নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬