বুয়েটে ভর্তির যোগ্য প্রার্থীদের ফি জমাদান শুরু, প্রবেশপত্র ডাউনলোড কবে?

২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের ফি জমাদান রবিবার (২৯ ডিসেম্বর) শুরু হয়েছে। বেলা ১১টা থেকে এ ফি জমা দেওয়া যাচ্ছে বলে জানা গেছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বুয়েটের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থী হয়েছেন ২৪ হাজার ২০৫ জন শিক্ষাথী। বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফি জমা ২৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে শুরু হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি জানানো হবে পরে।

এর আগে গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বছর বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে প্রাক্‌-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ, যেসব পরিবর্তন এলো

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ২৩ জানুয়ারি প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬