কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এর আলোকে শিক্ষার্থীদের পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ এবং ভর্তি ফিসহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় করতে হবে।

কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয়ের পছন্দক্রম অনুসারে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমছে, পাসের নম্বর বাড়ছে

যে সব শিক্ষার্থীর ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় বা ডিগ্রি পরিবর্তন হয়েছে, তাদের সম্পূর্ণ নিজ দায়িত্বে পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ এবং ভর্তি ফি সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় সাধন করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা দেখুন এখানে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো একক দেশের একক প্রচেষ্টা হওয়া উচিত…
  • ১৭ জুলাই ২০২৬
যেভাবে দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা
  • ১৭ জুলাই ২০২৬
জুলাইয়ের কৃতিত্ব কোনো দলের নয়, জনগণের সম্মিলিত অর্জন: জ্বাল…
  • ১৭ জুলাই ২০২৬
জামায়াত-বিএনপিতে থাকা শরিকসহ ৭ ইসলামী দলের নতুন জোটের আভাস,…
  • ১৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence