শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ PM
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি

শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি জানিয়েছেন, ‘শিক্ষকদের বদলির বিষয়টি আগামীকাল বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত আলাপচারিতায় অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শিক্ষকদের বদলির বিষয়টি আজ (সোমবার) শিক্ষামন্ত্রীকে অবহিত করতে পারিনি। তবে আগামীকাল বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তিনি যেভাবে নির্দেশনা দেবেন সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’

শিক্ষকদের বদলির ফল কবে নাগাদ দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে মাউশি মহাপরিচালক জানান, ‘চলতি সপ্তাহে আমাদের পরিকল্পনা ছিল। তবে সময় হয়ত কিছুটা পেছাতে পারে। শিক্ষকদের বদলি কার্যক্রম প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা রয়েছে। তিনি সময় করতে না পারলে শিক্ষামন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করবেন। একটি বাটন প্রেস করে শিক্ষকদের বদলি কার্যক্রমের উদ্বোধন হবে।’

এদিকে শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এতে পোস্ট দিয়ে দাবি করা হচ্ছে, ‘শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে, ভালো কিছুর অপেক্ষায়।’

যদিও আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি সভা হওয়ার কোনো সম্ভাবনাও নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

সরেজমিনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদলু খালেকের দপ্তরে গিয়ে জানা যায়, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আজ কোনো সভা আহবান করা হয়নি। ফেসবুকে ছড়ানো খবরের কোনো সত্যতা নেই।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশের বিষয়ে নির্দেশনা রয়েছে। তবে যে সভার কথা বলা হচ্ছে, এমন কোনো সভা আজ (মঙ্গলবার) নেই। সভা হলে মাউশির প্রতিনিধিদের নিয়ে হবে।’

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর)  রাত ১১টায় শেষ সময় পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি প্রার্থী এবার বদলির জন্য আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছিল মাউশি। তবে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সোহেল।

শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9