নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ PM
নিহত মারুফ মিয়া।

নিহত মারুফ মিয়া। © টিডিসি ছবি

নেত্রকোনার মদন উপজেলায় নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখাশোনা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ মিয়া (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রাজমিস্ত্রি আশিক খান কফির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ তাঁর বাবার সঙ্গে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দেখাশোনা করতে গিয়েছিলেন। কাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9