জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে

২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ ইউনিটের পরিবর্তে ৭ ইউনিটে অনুষ্ঠিত। এই তথ্যটি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভিসি কোটা ও মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সৈয়দ মোহাম্মদ আলী রেজা। 

সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আজকে ভর্তি কমিটির সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা ও ভিসি কোটা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ১০ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে ভর্তি কমিটি সরে এসে ৭ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ (B ইউনিট) ও জীববিজ্ঞান অনুষদ (D ইউনিট) অপরিবর্তিত রয়েছে। 

কলা ও মানবিকী অনুষদের (C ইউনিট) সাথে আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে  যুক্ত করা হয়েছে।  এছাড়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (H ইউনিট) কে গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের  (A ইউনিট) সাথে যুক্ত করা হয়েছে। 

এছাড়া চারুকলা ও নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য C1 ইউনিট, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবি-জেইউ) এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা E ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি হতে পারে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬