জানুয়ারির শুরুতেই ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন, বড় খরচ ভর্তিচ্ছুদের

২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আবেদন শেষ হয়েছে। ইতিমধ্যে ভর্তি পরীক্ষা নিয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়। আগামী জানুয়ারি মাসে শীর্ষস্থানীয় ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে। এর মধ্যে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এসব আবেদনের জন্য জানুয়ারিতে একসঙ্গে মোটা অংকের অর্থ ব্যয় হবে শিক্ষার্থীদের।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬  জানুয়ারি ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট ১২ এপ্রিল, ‘এ’ ইউনিট ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিট ২৬ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪ জানুয়ারি থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষার আবেদন শুরু হবে। গত সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 

আরও বলা হয়েছে, পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার ৯টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেওয়া হবে। এ জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের কাছ থেকে থেকে আবেদন আহবান করা হয়েছে।  আগামী ৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও স্নাতক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৯২০টি আসন ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।

অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু ৫ জানুয়ারি সকাল ৯টায়। আবেদনপত্র গ্রহণ শেষ হবে ১৮ জানুয়ারি (শনিবার) রাত ১১টা ৫৯মিনিটে। ফি প্রদান শেষ ১৯ জানুয়ারি (রবিবার) বিকাল ৫টা। যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৫টায়। প্রবেশপত্র ডাউনলোড শুরু: ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে গ্রুপ। আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ ‌‘এ’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে ২২ মার্চ। এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চবি ক্যাম্পাসে থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।

গত ২০ নভেম্বর ভর্তি কমিটি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি আবেদন শুরু হবে।

রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আমাদের ভর্তি পরীক্ষা পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে। এবার সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে। গত বছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হয়েছিলো তবে, এবার আমরা তা কমিয়ে ৩ করেছি।

এ ছাড়া বি-২ নামে নতুন একটি উপ-ইউনিট করা হয়েছে। এখান আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য। অনেক সময় দেখা যায় এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আরবি পড়তেই জানেননা। এজন্য তাদের কথা বিবেচনা করে এ নতুন ইউনিট করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি। এখন শিক্ষার্থীরা বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন দুপুর ১২টায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর ১টায় তাদের পরীক্ষা শেষ হবে। আমরা এবার সুন্দরভাবে আমাদের ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো বলে আশা করছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেছে। পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদন চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। 

গত ৫ ডিসেম্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তিনি আরও জানান, এবার জাবিতে ভর্তি ক্ষেত্রে থাকছে না মুক্তিযোদ্ধা নাতি–নাতনী কোটা। এ ছাড়াও দ্রুতই অন্যান্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হলে আমরা আবার বসব। ইউনিটভিত্তিক কত আবেদন পড়েছে, তার ওপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এবার সব মিলিয়ে ১০টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউট আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা  নেওয়া হবে। 

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে খুবির ভর্তি পরীক্ষা শুরু হবে। এর মাধ্যমে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd- এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করবে। পরবর্তীতে ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য Admit Card ডাউনলোড করতে পারবে। 

২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সংশোধিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় 'বি' ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও একই দিনে বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরও বলা হয়েছে, এবার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) এক হাজার দুইশত পঞ্চাশ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) এক হাজার চারশত টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) এক হাজার দুইশত টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে।

এমআইএসটি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত ২০ নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি আবেদনের সুযোগ আর চারদিন

ভর্তি পরীক্ষা কত নম্বরে: ‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে গণিতে ৯০, পদার্থে ৭০, রসায়নে ৩০ ও ইংরেজিতে ১০—মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে আবেদন ফি ১০০০ টাকা। আর আর্কিটেকচারে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন অনুষদের অধীনে ১১টি বিভাগে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে আগামী ১ জানুয়ারি সকাল ১০ টা হতে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞান বিভাগে এইচএসসি কিংবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ২০ এর মধ্যে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীদের তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২২ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেখে সাড়ে ১১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৩ মার্চ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে। এবার ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950