২৯ আসন ফাঁকা রেখে ভর্তি সম্পন্ন বেরোবির

১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৯ আসন ফাঁকা রেখে ষষ্ঠ মাইগ্রেশনেই ভর্তি সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বেরোবি ভর্তি কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘যতই মেধা তালিকা প্রকাশ করা হোক না কেন কিছু আসন ফাঁকা থাকবেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ফাঁকা আসনের সংখ্যা তুলনামূলক কম। আমরা ষষ্ঠ মাইগ্রেশনের পর আর নতুন কোন তালিকা দিব না। ২২টি বিভাগে একটা দুইটা করে মোট ২৯টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করেছি। শিক্ষার্থীদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতার কারণেই এমনটি হয়।’

বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ইউনিটে মোট এক হাজার ৩৯৫টি আসন বরাদ্দ ছিল। এর মধ্যে এ ইউনিটে (বিজ্ঞান) ৭১৬টি, বি ইউনিটে (মানবিক) ৩৬৬টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা) ৩১৩টি আসন ছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভর্তি কমিটির সদস্যসচিব ড. হারুন অর রশিদ বলেন, ‘এটি আমাদের একক কোনো সিদ্ধান্ত নয়। জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী একযোগে এই ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে।’

উল্লেখ্য,ফাঁকা আসন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম শেষ করায় অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু, করবেন যে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬