বিইউপি ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল

১৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছানো হয়েছে। গতকাল বুধবার ফল প্রকাশের কথা থাকলেও সেটি পেছানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিইউপি'র ২০২৪-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত: প্রকাশিত হবে না। উক্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের | তারিখ পরবর্তীতে জানানো হবে।’

এর আগে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ও বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া গত শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950