মেডিকেল ভর্তিতে আবেদন সংখ্যা লাখ ছাড়াল

১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে। ইতোমধ্যে এক লাখের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা)  অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এক লাখ ৯ হাজার ১১৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে ভর্তি আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়বে। আবেদনকৃতদের মধ্যে কতজন ফি পরিশোধ করেছেন তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।  

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 

অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950