পোষ্য কোটার দিন শেষ, মেধাভিত্তিক বাংলাদেশ: সারজিস আলম

১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা অবশ্যই বাতিল করতে হবে বলে দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংঘটক সারজিস আলম। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি। 

স্ট্যাটাসের শেষে চার লাইনের স্লোগানে তিনি বলেন, “পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।” “পোষ্য কোটার দিন শেষ, মেধাভিত্তিক বাংলাদেশ।”

সারজিস আলম বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা অবশ্যই বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী দেশের অধিকাংশ সাধারণ মানুষের চেয়ে বেশি সুযোগ সুবিধার মধ্যে দিয়ে সন্তান লালনপালন করেও এই এক্সট্রা বৈষম্যমূলক কোটা সুবিধা নিতে চায় তারা আর যাই হোক বিবেকবোধসম্পন্ন মানুষ হতে পারে না।

তিনি আরও বলেন, মাঠে কাজ করা দিনমজুর, রিকশাচালক, শ্রমিকসহ দিনে এনে দিনে খাওয়া মানুষের সন্তানদের বিপরীতে গিয়ে এই কোটা সুবিধা নেওয়া আপনার দুর্বল ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে, আপনার আত্মসম্মানের মানদণ্ড সেট করে। আপনার আত্মমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

সারা দিন সরকার, দেশ, মানুষ নিয়ে হাজারটা সমালোচনা করলাম আর নিজের বেলা মুখে কুলুপ এঁটে বসে থাকলাম অথবা বৈষম্যের পক্ষে সাফাই গাইলাম; এমন ডাবল স্ট্যান্ডার্ড ভণ্ডামির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, থাকা খাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় একাডেমিক সুযোগ সুবিধা অন্য সাধারণ ১০টা পরিবারের চেয়ে ভালো পাওয়ার পরেও যদি আপনার সন্তান নিজের যোগ্যতায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তাহলে সে যেখানের যোগ্য অনুগ্রহ করে তাকে সেখানেই ভর্তি করান। তুলনামূলক যোগ্য কারো হক নষ্ট করবেন না। জীবনের সব ধাপে কিন্তু এই কোটা সুবিধা পাওয়া সম্ভব নয়। তাই পরিশ্রম করে নিজ যোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার মত করে সন্তানকে গড়ে তুলুন। সেই শক্ত মানসিকতা তৈরি করুন।

দেশ পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজে পরিবর্তন হতে হবে জানিয়ে সারজিস বলেন, পরিবর্তন আনতে হরে নিজের মানসিকতার পরিবর্তন করতে হবে, নিজের দায়িত্বটুকু পালন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটার বিরুদ্ধে যে  আওয়াজ শুরু হয়েছে সে আওয়াজ ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে। 

সবশেষ চার লাইনের স্লোগানে তিনি বলেন, “পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।” “পোষ্য কোটার দিন শেষ, মেধাভিত্তিক বাংলাদেশ।”

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬