‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর আশ্বাস শিক্ষা উপদেষ্টার’

১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাত হাসনাত আবদুল্লাহর

ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাত হাসনাত আবদুল্লাহর © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ রবিবার (১৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, 'বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর বিষয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করবেন। 

এর আগে, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানো ও গুচ্ছ পদ্ধতি চালু রাখার দাবি তুলে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়! হাজার টাকার আবেদন ফি, যাতায়াত ও থাকার খরচ-বর্তমান ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে।”

তিনি আরও লেখেন, “মেধার মূল্যায়ন নয়, বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এই ব্যবস্থা। উচ্চ শিক্ষা কি শুধুই ধনীদের জন্য?”

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬