গুচ্ছ থেকে বের হচ্ছে কুবিও, জানা গেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
কুবি

কুবি © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাডেমিক কাউন্সিল। একইসঙ্গে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য সূত্রে বিষয়টি জানা গেছে।  আগামী বছরের এপ্রিলের ১৭, ১৮ ও ২৫ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। 

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আমরা যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন গুচ্ছ থেকে বের হয়ে আসার জন্য স্মারকলিপি দিয়েছে, অনেকে প্রতিবাদ জানাচ্ছে। এরপর আমরা আজকে জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করি। সভায় সর্বসম্মতিক্রমে আমরা গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেই। 

এ বিষয়ে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলের ১৭, ১৮ ও ২৫ তারিখে ভর্তি পরীক্ষা নেওয়ার সময় ধরা হয়েছে।

এর আগে গুচ্ছ থেকে বের হয়ে যেতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও সমন্বয়করা প্রশাসনকে লিখিত আবেদন করেন। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল গুচ্ছ থেকে বের হওয়ার দাবি জানান।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬