চুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন আসনসহ বিস্তারিত

১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার ৯টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেওয়া হবে। এ জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের কাছ থেকে থেকে আবেদন আহবান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও স্নাতক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯২০টি আসন ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। আগামী ৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে।

আবেদনের যোগ্যতা:
ক. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

খ. প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২১ অথবা ২০২২ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

গ. প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪ এবং ইংরেজী বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ পেতে হবে। ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয়সমূহে সমতুল্য গ্রেড পেতে হবে। 

এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে। 

ঘ. প্রার্থীকে GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। প্রার্থীকে ২০২৩ সালের নভেম্বর বা তার পরে GCE ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ‘B' গ্রেড পেতে হবে।

ঙ. কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

চ. সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার যোগ্য প্রার্থীকে (ভর্তি নির্দেশিকায় ‘ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থী নির্ধারণ’ অনুযায়ী) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। 

ছ. ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে GCE ‘O’ লেভেল/ GCE ‘A’ লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল সঠিক আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আবেদন করার পদ্ধতি:
ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admissioncuet.ac.bd) এ প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি (সার্ভিস চার্জ বাদে) প্রদান করে আবেদন Submit করতে হবে। গ্রুপ ‘ক’: ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ফি ১২শ টাকা। গ্রুপ ‘খ’: ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ ১৪শ টাকা।

পরীক্ষা এবং ভর্তি সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচী
ক. অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু ৫ জানুয়ারি সকাল ৯টা 

খ. অনলাইনে আবেদনপত্র গ্রহণ শেষ ১৮ জানুয়ারি (শনিবার) রাত ১১টা ৫৯মিনিটি

গ. অনলাইনে আবেদন ফি প্রদান শেষ: ১৯ জানুয়ারি (রবিবার) বিকাল ৫টা

ঘ. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৫টা 

ঙ. প্রবেশপত্র ডাউনলোড শুরু: ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে গ্রুপ।

চ. আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

ছ. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধাতালিকা প্রকাশ, বিভাগ পছন্দ ক্রম প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ প্রকাশ ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না ।

৫. বিদেশী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া:
ভর্তিচ্ছু বিদেশী শিক্ষার্থীদের অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত নীতিমালা https://cuet.ac.bd/admission এ পাওয়া যাবে। এ সংক্রান্ত তথ্যাদি এবং নির্দেশিকা https://cuet.ac.bd/admission এ পাওয়া যাবে। নির্দেশিকা অনুসরন পূর্বক আবেদন করতে হবে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্রসমূহ ৩০ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ পৌঁছাতে হবে। 

আরো পড়ুন: জবিতে ভর্তি: প্রাথমিক আবেদন শেষ আজ, দু’দিন পরই চূড়ান্ত

অনলাইন পদ্ধতিতে আবেদনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যে কোন সময় অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে। ১৮ জানুয়ারির পর অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এরপর আর কোনো আবেদনপত্র Submit করা যাবে না।

একবার অনলাইন পদ্ধতিতে আবেদন করলে কোন ধরনের পরিবর্তন কিংবা তা প্রত্যাহার করা যাবে না এবং পরিবর্তন বা প্রত্যাহারের জন্য কোন টাকা ফেরৎ দেয়া হবে না আবেদনে ব্যবহৃত রঙিন ছবি অবশ্যই তিন মাসের বেশি পুরাতন হওয়া যাবে না। প্রবেশপত্র ছাড়া কাউকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://admissioncuet.ac.bd হতে ভর্তি নির্দেশিকা ২০২৪-২৫ ডাউনলোড করে নিতে পারবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে এবং উল্লিখিত নিয়মাবলী ছাত্র-ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence