জবিতে ভর্তি: প্রাথমিক আবেদন শেষ আজ, দু’দিন পরই চূড়ান্ত

১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ রোববার (১৫ ডিসেম্বর) শেষ হচ্ছে। আবেদনের সময় আর বাড়ানো হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শুরু হবে চূড়ান্ত আবেদন।

চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে এবার স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি। গত ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়েছে। এবার ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। শনিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত ৮০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন বলে আইসিটি সেল থেকে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন শনিবার (১৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৮০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি ইউনিটে ৪০ হাজার প্রার্থীর পরীক্ষার সুযোগ পাওয়ার কথা আছে। তবে বিজ্ঞান ইউনিটের আসন বাড়তে পারে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। তিনটি বিশ্ববিদ্যালয়ের একই দিনে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ইউনিটগুলো ভিন্ন। এ কারণে ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে না।

গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, এবার সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষার সুযোগ নেই। আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।

আরো পড়ুন: পরীক্ষায় চান্স না পেয়েও তিন লাখ টাকায় ভর্তি মেরিটাইম ইউনিভার্সিটিতে!

১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি ১০০ টাকা। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০ হাজারতম আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে।

যারা প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে ৭০০ টাকা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) দেওয়া ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence