গুচ্ছের ভবিষ্যৎ নির্ধারণে সভায় বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো

১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সাধারণ বিজ্ঞান ও প্রযক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভবিষ্যৎ নির্ধারণে সভায় বসতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। চলতি মাসে শিক্ষা মন্ত্রণালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে এ সভা হতে পারে।

শনিবার (১৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনারুল আজিম।

তিনি বলেন, ‘বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তুলনামূলক ছোট বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে ভর্তি পরীক্ষা নেবে না নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কেননা ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। অনেক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্ব পালন করার মতো লোকও নেই। এজন্য আমাদের সবাইকে সভায় বসতে হবে।’ 

মাভাবিপ্রবি উপাচার্য বলেন, ‘গুচ্ছে থাকার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরও কেন বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে যাচ্ছে সেটি আমার বোধগম্য নয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীরা মানসিক ট্রমার মধ্যে রয়েছে। এ অবস্থায় আলাদাভাবে এতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া একজন শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জের। শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালগুলোর গুচ্ছে থাকা উচিত।’

গুচ্ছ নিয়ে পরবর্তী সভা কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মোঃ আনারুল আজিম আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে ইউজিসিতে একটি সভা করার। এই সভায় গুচ্ছের বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমি আশাবাদী।’

২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬