জবির ভর্তি আবেদন শেষ কাল, কতজন আবেদন করলেন?

১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার জন্য ৮০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে এ তথ্য জানা গেছে। আগামীকাল রোববার (১৫ ডিসেম্বর) ভর্তি আবেদন শেষ হচ্ছে। আবেদনের সময় আর বাড়ানো হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি। গত ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়েছে। এবার ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন শনিবার (১৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৮০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি ইউনিটে ৪০ হাজার প্রার্থীর পরীক্ষার সুযোগ পাওয়ার কথা আছে। এবার বিজ্ঞান ইউনিটের আসন বাড়তে পারে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। তিনটি বিশ্ববিদ্যালয়ের একই দিনে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ইউনিটগুলো ভিন্ন। এ কারণে ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে না।

গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। অর্থাৎ সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না।

আরো পড়ুন: তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে, বিপদে শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।

১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি ১০০ টাকা। প্রাথমিক আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০ হাজারতম আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে।

যারা প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে ৭০০ টাকা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) দেওয়া ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬