কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শেষ হচ্ছে আজ

১২ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়

কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেষ হচ্ছে। গত সোমবার (৯ ডিসেম্বর) এ প্রক্রিয়া শুরু হয়। উত্তীর্ণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের করণীয় কী, তা প্রকাশ করেছে ভর্তি কমিটি।

ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়সমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

১. ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ৯ থেকে ১২ ডিসেম্বর তারিখের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২. ভর্তির সময় প্রার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে প্রদত্ত ছবির অনুরূপ) জমা দিতে হবে। কোটা সংক্রান্ত মূল ডকুমেন্টস প্রদর্শন করতে হবে/প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের যথোপযুক্ত কর্তৃপক্ষ প্রার্থীর কোটা সংক্রান্ত ডকুমেন্টস যথাযথভাবে যাচাইপূর্বক তাদের ভর্তি সম্পন্ন করবে। কোটার সনদসমূহ নিম্নবর্ণিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হতে হবে।

ক. মুক্তিযোদ্ধা কোটার জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদ। মুক্তিযোদ্ধার নাতি/নাতনিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার সন্তান/নাতি-নাতনি এ বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখপূর্বক সনদ।

খ. উপজাতি/আদিবাসী কোটার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সনদ।

গ. প্রতিবন্ধী কোটার জন্য উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তার সনদ।

ঘ. হরিজন-দলিত কোটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সনদ।

ঙ. পোষ্য কোটার ক্ষেত্রে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পোষ্য সংক্রান্ত সনদ।

চ. প্রবাসীর সন্তানের ক্ষেত্রে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত সনদ।

ছ. বিকেএসপির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সনদ।

জ. ছিটমহলের ক্ষেত্রে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদ।

আরো পড়ুন: দুই প্রতিষ্ঠান থেকেই বেতন নেন ৩ হাজার শিক্ষক, সরকারের গচ্চা শতকোটি টাকা

৩. ভর্তি ফি সংক্রান্ত:

ক. বিশ্ববিদ্যালয়সমূহ নিজ নিজ ওয়েবসাইটে নির্ধারিত ভর্তি ফি’র পরিমাণ উল্লেখপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

খ. চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়সমূহের নির্ধারিত ভর্তি ফি-এর পরিমাণের সাথে পূর্বে/প্রথম ধাপে জমাকৃত অর্থ ১০ হাজার টাকা সমন্বয় করে অবশিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। প্রার্থীদের পূর্বে প্রথমধাপে জমাকৃত ১০ হাজার টাকা সমন্বয় করতঃ অবশিষ্ট আর কত টাকা জমা দিতে হবে তা বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950