তিন বিশ্ববিদ্যালয়কে প্রকৌশল গুচ্ছে ফিরে আসার অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
তিন বিশ্ববিদ্যালয় লোগো

তিন বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে কুয়েট ও চুয়েট তাদের আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একইভাবে রুয়েটও এককভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তবে এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি এড়াতে প্রকৌশল গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  

সোমবার (১০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এ অনুরোধ জানানো হয়।  

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। সার্বিক বিবেচনায় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ১ ডিসেম্বর ২০২৪ তারিখে গুচ্ছভুক্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬