বিকেএসপির ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল

০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বিকেএসপি

বিকেএসপি © ফ

সারাদেশে ২০২৫ শিক্ষাবর্ষের বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি)। ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদনের মাধ্যমে এ পরিক্ষায় অংশ নিতে পারবেন। আজ শনিবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিকেএসপির তথ্য জানায়। 

বিকেএসপি জানায়, রাজশাহী বিভাগে আগামী ২১ ডিসেম্বর, রংপুর বিভাগে ১৮ ও ১৯ ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগে ২২ ডিসেম্বর, সিলেট বিভাগে ২৪ ডিসেম্বর, চট্টগ্রাম বিভাগে ২৬ ডিসেম্বর, খুলনা বিভাগে ২৮ ডিসেম্বর, বরিশাল বিভাগে ২৯ ডিসেম্বর ও ঢাকা বিভাগে ৩০-৩১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকল ভর্তিচ্ছু প্রার্থীকে অনলাইনে নির্দিষ্ট তারিখের পূর্বে আবেদন করতে হবে। প্রতি ক্রীড়া বিভাগের জন্য ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। বিশেষ ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য রাখা হবে।

প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সবাইকে স্ব-স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাকাদি সঙ্গে আনতে হবে। একাধিক ক্রীড়া বিভাগের পরীক্ষা দেওয়ার জন্য একই সঙ্গে একাধিক গেম সিলেক্ট করতে হবে। প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে তিন-সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যার ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রশিক্ষণার্থীকে ক্যাম্পে যোগদানের দিনে দুই কপি রঙিন ছবি, জন্ম নিবন্ধন, পিইসি, জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধন করলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী নিজ বিভাগের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া কেন্দ্রে এসে ফি পরিশোধ সাপেক্ষে গেম যুক্ত করতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপির রয়েছে।

ট্যাগ: পরীক্ষা
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬